# Tags

রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

নাটোর জেলা প্রতিনিধি.-১ কিলোমিটার রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনের দাবিতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মহারাজপুর এলাকায় হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। মহারাজপুর রাস্তায় বৃষ্টির পানির জলাবদ্ধতায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে আছেন চলাচলকারী হাজার হাজার বাসিন্দা। এ সমস্যার দ্রুত সমাধান দাবি করেন ভুক্তভোগী গ্রামবাসী।

মানববন্ধনে বক্তব্যে রাখেন চাপিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী তাজ আহমেদ, আনোয়ার হোসেনসহ অন্যান্যরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট দাবি জানান।